১ অক্টোবর ২০২০
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষনিকভাবে তার বিস্তারিত পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার বিকেল ৩টায় এ লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী এন্ড হাইস্কুলের প্রাইমারি শাখার মাঠে ছেলেরা ক্রিকেট খেলছিল। এ সময় খাল থেকে বল আনতে গিয়ে তারা নবজাতকের লাশ দেখতে পায়। এ সংবাদ ছড়িয়ে পড়লে মুহূর্তেই লোকজন ভিড় করতে থাকেন। পরে শায়েস্তাগঞ্জের জিয়ার খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
শায়েস্তাগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তবে নবজাতকের পরিচয় এখনও পাওয়া যায়নি।