২৫ সেপ্টেম্বর ২০২০


নগরীতে ২৫ জুয়ারি আটক

শেয়ার করুন

ডেস্ক নিউজ :
সিলেট নগরীর ঘাসিটুলা মোকাম বাড়ি থেকে ২৫ জন জুয়াড়িকে দুটি সিএনজি,একটি মটরসাইকেলসহ খেলার সরঞ্জামসহ আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে তাদের আটকে করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উওর)আজবাহার আলী শেখ ও কোতয়ালী থানার ওসি সেলিম মিয়ার নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

এব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের উত্তরের ডিসি আজবাহার আলী শেখ বলেন, সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৫ জুয়াড়ি ও দুই সিএনজি, একটি মটরসাইকেল আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন