২৪ সেপ্টেম্বর ২০২০


নবীগঞ্জে বিক্রয় নিষিদ্ধ পলিথিন জব্দ, লাখ টাকা জরিমানা

শেয়ার করুন

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজার থেকে বিক্রয় নিষিদ্ধ ছয় হাজার কেজি পলিথিন জব্দ করেছে প্রশাসন। একই সঙ্গে পলিথিন বিক্রেতার কাছ থেকে এক লাখ টাকা জরিমানাও আদায় করা হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় পলিথিনগুলো জব্দ করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন। এ সময় কয়েকজন র‌্যাব সদস্য উপস্থিত ছিলেন।

সুমাইয়া মমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় ইনাতগঞ্জ বাজারের ‘ফজর স্টোর’ নামে দোকান থেকে বিক্রয় নিষিদ্ধ ছয় হাজার কেজি পলিথিন জব্দ করা হয়েছে। সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে পলিথিন বিক্রির দায়ে ওই দোকানের মালিক নাসিম আহমেদকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জব্দ পলিথিনের আনুমানিক বাজার মূল্য পাঁচ লাখ টাকা বলে জানা গেছে।

শেয়ার করুন