২১ মার্চ ২০২৩
অমৃত জ্যোতি, মধ্যনগর, সুনামগঞ্জ: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের এক ব্যাক্তি বাসস্থানের জন্য গৃহনির্মাণ করলেও অর্থের অভাবে চারিদিকে দিতে পারেননি বেড়া বা(বেষ্টনী)।দৈনন্দিন জীবনে অভাব থাকলেও কার না সাধ জাগে স্ব-গৃহ নির্মাণের?
অসহায় ব্যাক্তি সম্পদপুর গ্রামের বাসিন্দা সসীম সরকার।জানা যায় বিগত অগ্রহায়ন মাসে ঘর নির্মাণের কাজ শুরু করেন তিনি।টানাটানির সংসারের ৫জন সদস্যের পরিবার।দেনাগ্রস্থতার মাঝে সাতে চৌদ্দে বাসস্থানটির কাজ ৫মাসেও শেষ করতে পারেনি।
ঘরের কাজ চলাকাল আশ্রয়নেন বাহিরে।ঘরের টিনে চালা দেয়ারপর শীতের মধ্যেই শুরু করেন বসবাস চালের নিচে।শীতকাল পেরিয়েছে চারদিকের ফাকা ঘরেি বসবাস করে।কিন্তু অর্থের অভাবে দিতে পারেনি বেড়া।যার দরুন বাসস্থানটির চারিদিকে ফাকা থাকায় চলমান মুহুর্তে প্রবেশ করে ঠান্ডার সাথে বৃষ্টির পানি।এরমধ্যে চলছে কাল বৈশাখীর ঝড়ের সময়।গত কয়েকদিন ধরে ঝড়ো হাওয়ায় বৃষ্টির মধ্যে কষ্টতর জীবন অতিবাহিত করছেন এই পরিবারের শিশু সহ সদস্যরা।
এমতাবস্থায় সমাজের বৃত্তবান মহল, স্থানীয় সরকার বা প্রশাসনিক সহযোগিতা পেলে প্রাকৃতিক দূর্যোগময় দুঃসময়ে ঘরের বেড়া বা বেষ্টনীতে তৈরী করত লাঘব হবে কষ্টের।