২৭ নভেম্বর ২০২৩


সিলেটে র‍্যাবের টহলদল মোতায়েন

ছবি : সংগৃহীত

শেয়ার করুন

আজকের সিলেট ডেস্ক : চলমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের জানমাল রক্ষায় সিলেটসহ দেশজুড়ে র‍্যাবের ৪২৬টি টহল দল মোতায়েন করা হয়েছে।

সোমবার সকালে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র‍্যাব ফোর্সেসের ১৪২টি টহল দলসহ সারা দেশে ৪২৬টি টহল দল মোতায়েন রয়েছে। যাত্রী ও পণ্য পরিবহনে নিরাপত্তা প্রদানে দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার গণপরিবহন ও পণ্যবাহী পরিবহনকে র‍্যাব টহলের মাধ্যমে এস্কর্ট প্রদান করে নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছে র‍্যাব।

এছাড়া যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বাসস্ট্যান্ড, রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে র‍্যাবের গোয়েন্দারা ছদ্মবেশে নজরদারি অব্যাহত রেখেছে বলেও জানান এ কর্মকর্তা ।

এএস // আতারা

শেয়ার করুন