১ নভেম্বর ২০২০
নিজস্ব প্রতিবেদক : সিলেটের জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল আজকের সিলেট ডটকম এর নির্বাহী সম্পাদক হিসেবে যোগদান করেছেন সাংবাদিক এমদাদুর রহমান চৌধুরী জিয়া। রোববার তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন।
এমদাদুর রহমান চৌধুরী জিয়া দীর্ঘদিন থেকে সিলেট অঞ্চলের বিভিন্ন দৈনিক ছাড়াও জাতীয় দৈনিকে কাজ করছেন। বর্তমানে তিনি জাতীয় অনলাইন পাের্টাল আজকের পত্রিকা ও দৈনিক ঢাকার ডাক-এর সিলেট ব্যুরাে প্রধানের দায়িত্ব পালন করছেন।
সাংবাদিক এমদাদুর রহমান চৌধুরী জিয়া দক্ষিন সুরমা উপজেলার মােগলাবাজারের জাহানপুর গ্রামের ডিএসপি বাড়ির প্রাপ্তন সেনা কর্মকর্তা মরহুম মুজিবুর রহমানের কনিষ্ট পুত্র।
সংবাদ সংক্রান্ত যেকোন বিষয়ে আজকের সিলেটে এর অফিসিয়াল নাম্বার ছাড়াও তার সঙ্গে ০১৭৭৬৭৫২৭৮৪ নাম্বারে যোগাযোগ করা যাবে।