১৬ ফেব্রুয়ারি ২০২০


দ্রুত এগুচ্ছে গোয়াইনঘাট-বঙ্গবীর- হাদারপার সড়কের নির্মানকাজ

শেয়ার করুন

গোয়াইনঘাট প্রতিনিধি : গোয়াইনঘাটে পর্যটন শিল্প বিকাশে সরকারের নানামুখী উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। আধুনিকায়নের ছুয়া লেগেছে সড়ক সমুহেও। পর্যটক বান্ধব করে গড়ে তুলা হচ্ছে গোয়াইনঘাটের সড়ক যোগাযোগ ব্যবস্হা। এতে করে গোয়াইনঘাটের পর্যটন এলাকা জাফলং, বিছনাকান্দি ঘুরতে আসা পর্যটক দর্শনার্থীসহ নিরাপদ সড়ক যোগাযোগ ব্যবস্হা প্রসারিত হওয়ায় ঘুরতে আসা পর্যটক দর্শনার্থীদের পাশাপাশি উপকার ভোগ করছেন স্থানীয় এলাকাবাসীরসহ সিলেট অঞ্চলের মানুষজন।

সিলেটের পর্যটন শিল্প বিকাশে সরকারের আন্তরিক প্রচেষ্টার উদ্যোগের অংশ হিসেবে গোয়াইনঘাটের পর্যটন স্পটগুলোকেও আধুনিকায়ন ও বিকশিত করতে প্রকল্প সমুহের চলছে।

এরই ধারাবাহিকতায় সরকারের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী জননেতা ইমরান আহমদ এমপির ঐকান্তিক প্রচেষ্টায় এলজিইডির মাধ্যমে ৭ কোটি ২২ লক্ষ টাকা ব্যায়ে দ্রুততায় তৈরী হচ্ছে বঙ্গবীর- হাদারপার সড়ক।

ইতিপূর্বে সড়কটির অর্ধেক কাজ সম্পন্ন হয়েছে। বাকি কাজও চলছে অত্যান্ত দ্রুততায়। এ ব্যাপারে সরজমিন পরিদর্শনকালে কথা হয় স্হানীয় ইউপি সদস্য কামাল হোসেনের সাথে।

তিনি বলেন,সরকারের পর্যটন শিল্প উন্নয়নের আওতায় গোয়াইনঘাটের বিভিন্ন স্হানে আমাদের নেতা মন্ত্রী ইমরান আহমদ নিরলসভাবে কাজ করে চলেছেন। এরই ধারাবাহিকতায় বঙ্গবীর- হাদারপার সড়কের কাজও বাস্তবায়িত হচ্ছে। এতে করে পর্যটক, এলাকার মানুষজনসহ আমরা সরকার ও আমাদের নেতা মন্ত্রী ইমরান আহমদের আন্তরিকতায় আমরা সন্তোষ্ট, কৃতজ্ঞ।

উপজেলা প্রকৌশলী রাসেন্দ্র চন্দ্র দেব বলেন, বর্তমান সরকারের উন্নয়ন মাইলফলকের ধারাবাহিকতার অংশ হিসেবেই ৭ কোটি ২২ লক্ষ টাকা ব্যয়ে গোয়াইনঘাট- বঙ্গবীর-হাদারপার সড়কের কাজ দ্রুত এগুচ্ছে। সরকারের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ গোয়াইনঘাটের সড়ক যোগাযোগ ব্যবস্থাকে আধুনিকায়নে সব সময় আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছেন।

এ সড়কের বাস্তবায়িত হতে চলা কাজও তার সেই ধারাবাহিকতার প্রতিচ্ছবি।

সরকারের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেন, সিলেট বিভাগের সবকটি পর্যটন স্পটকে আধুনিকায়নে সরকার আন্তরিক। গোয়াইনঘাটের এই সড়কের বিষয়টিও সেই উন্নয়নের আওতাভুক্ত আছে। গোয়াইনঘাটের পিকনিক স্পট সমুহে বেড়াতে আসা দেশ- বিদেশের পর্যটক ও আমাদের এলাকাবাসির সহজতর যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে আমার প্রচেষ্টা অব্যাহত ছিলো এবং সব সময়ই থাকবে। আমি যাই করি,সব সময় আগে সাধারণ জনগণের জনকল্যাণে চিন্তা করে কাজ করে থাকি।

শেয়ার করুন