২৯ এপ্রিল ২০২২
মো. ফাহাদ আহমদ নবীগঞ্জ (হবিগঞ্জ) : নবীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার নবীগঞ্জ দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় ঐ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে মাদ্রাসা শিক্ষার্থী-শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ অংশগ্রহণ করেন।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক সেলিম চৌধুরী।
এসময় বক্তব্য রাখেন- মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি, হবিগঞ্জের সাবেক সিভিল সার্জন ডা. শফিকুর রহমান, ৬নং কুর্শি ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান, ৮নং সদর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, ৯নং বাউশা ইউনিয়ন চেয়ারম্যান সাদেকুর রহমান শিশু, এডভোকেট ফারুক আহমেদ প্রমুখ।
এছাড়াও দোয়া ও ইফতার মাহফিলে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ এবং সাংবাদিকরা সহ সামাজিক, রাজনৈতিক সংগঠনের ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
দোয়া ও ইফতার মাহফিলে মাহে রমজানের তাৎপর্য ও দ্বীনি বিষয়ে আলোচনা শেষে দেশবাসী এবং মুসলিম উম্মার শান্তি, রহমত, বরকত, মাগফিরাত, এমনকি অসুস্থদের সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন নবীগঞ্জ দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক মুফতি মাহবুবুর রহমান।