৫ সেপ্টেম্বর ২০২০
নিজস্ব প্রতিবেদক : সিলেট অস্ত্র ও মাদক আইনে পৃথক মামরায় চার আসামীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে আদালত। সিলেটের যুগ্ন জেলা জজ ২য় আদালতের বিচারক মাসুদ পারভেজ পৃথক মামলার রায়ে তাদের এই কারাদন্ডের অদেশ দেন।
আদালত সুত্র জানায়, ওসমানী নগর থানার জি আর ১৪৩/২০১০ মামলায় ওসমানীনগর উপজেলার লামা তাজপুর গ্রামের আফতর আলীর পুত্র সৈয়দ রাজু আহমদকে অস্ত্র আইনের ১৮৭৮ এর ১৯/এ এবং ১৯/এফ রায় ১৭ বছর সশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। গত ২৪ শে আগষ্ট দীর্ঘ শুনানী শেষে বিজ্ঞ আদালত এ রায় দেন।
জৈন্তাপুর মডেল থানার জি আর ৩৮/২০১৪ আসামি ঢাকার সাভার থানার আমিনবাজার এলাকার মৃত হানিফের পুত্র মো. রাাসেদকে ১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইরে ২২(গ) ধারায় দুই বছর সশ্রম কারাদন্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদন্ড এবং একই আইনের ২২(ঘ) ধারায় পাঁচ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।
কোম্পানীগঞ্জ থানার জিআর ১৭১/২০১৪ আসামি একই উপজেলার কালাইরাগ গ্রামের মৃত সুবেন্দ্র মন্ডলের পুত্র সঞ্জিত মন্ডলকে ১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইরে ২২(গ) ধারায় দুই বছর সশ্রম কারাদন্ডও পাঁচ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।
জৈন্তাপুর মডেল থানার জিআর ১০০/২০১৬ আসামি একই উপজেলার বাউরবাগ গ্রামের আলতাফ হোসেনের পুত্র জমির উদ্দিনকে ১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইরে ২২(গ) ধারায় দুই বছর সশ্রম কারাদন্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।
রাষ্ট্রপক্ষে মামলাগুলি পরিচালনা করেন সংশিষ্ট আদালতের এ পিপি আলী মোস্তফা।