৪ সেপ্টেম্বর ২০২০


পারাইরচকে বাসের ধাক্কায় দাদি-নাতি নিহত

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে বাসের ধাক্কায় শিশুসহ এক বৃদ্ধা নিহত হয়েছে। নিহতরা সম্পর্কে দাদি-নাতি। নিহত দুইজন হলেন- দক্ষিণ সুরমার দাউদপুর গাংপার গ্রামের আহমদ আলীর ছেলে রাহাত (৭) এবং রাহাতের দাদি বিবিজান (৬৫)।

বৃহস্পতিবার রাতে দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বৃদ্ধ বিবিজান নাতিকে নিয়ে বাড়ি ফেরার সময় সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী বাস (ঢাকা মেট্রো জ-০৪-০১৯৩) তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তারা প্রাণ হারান।

মহানগর পুলিশের মোগলাবাজার থানার ওসি ছাহাবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতরা সম্পর্কে দাদি-নাতি। রাস্তা পারাপারকালে বাসের ধাক্কায় তারা প্রাণ হারান। স্থানীয়রা বাসটিকে আটক করলেও চালক-হেলপার পালিয়ে যায়। নিহতদের মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন