২৫ আগস্ট ২০২০
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতক উপজেলায় পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলার পর নিজের স্মৃতিশক্তি হারিয়েছেন দীর্ঘদিন চিকিত্সাধীন থাকার পর অবশেষে মারাগেছেন মধ্যপ্রাচ্য প্রবাসী আফতাব আলী।
মঙ্গলবার দুপুর ১টার দিকে নিজ বাড়িতে তিনি মারা যান।
জানা যায়, গত ২৬জুন পূর্ব শত্রুতার জের ধরে তার উপর হামলা করে প্রতিপক্ষ। এনময় তিনি মাথায় মারাত্মক আঘাত পান। এর পর চলে দীর্ঘ চিকিৎসা। কিন্তু চলে যায় তার স্মৃতি শক্তি। এখন তিনি নিজের স্ত্রী সন্তানকেও ঠিকমত চিনতে পারেন না।
পরিবারের একমাত্র উপার্জনকারীর এমন অবস্থায় ভেঙ্গে পড়েছে পুরো পরিবারের স্বপ্ন।
তার স্ত্রী জানান, আফতাব আলী এখন আর কিছুই মনে করতে পারেন না। এখন তার বিদেশ যাওয়াও অনিশ্চিত। বর্তমানে অনাহারে অর্ধাহাতে দিনপাত করছেন তারা। এঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান আফতার আলীর পরিবার।