৩০ সেপ্টেম্বর ২০১৭


নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

শেয়ার করুন

নবীগঞ্জ প্রতিনিধি ।। ঢাকা- সিলেট মহাসড়কের নবীগঞ্জের বড়চর বাজারে গতকাল শুক্রবার রাতে বাস ও এ্যাম্বুল্যান্সের মুখোমুখী সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় আহত আর ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন- মো. আলা উদ্দিন (৪২) ও মোছা. পান্না আক্তার (১৯)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার এক রোগী তার আত্মীয় স্বজনদের নিয়ে এ্যাম্বুল্যান্স যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বড়চর এলাকায় কুমিল্লা থেকে ছেড়ে আসা সিলেটগামী পাপিয়া পরিবহন বাসের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে রোগীবাহী এ্যাম্বুল্যান্সটি দুমড়ে মুচড়ে যায়।

পরে স্থানীয়রা আহদের উদ্ধার করে বাহুবল এবং নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেয়ার পথে ওই দুজনের মৃত্যু হয়।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমল চন্দ্র গোপ এ খবর নিশ্চিত করেছেন।

শেয়ার করুন