১৩ ডিসেম্বর ২০২২


গোলাপগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

শেয়ার করুন

গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে ইয়াবাসহ আখতার হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

সোমবার (১২ ডিসেম্বর) রাত সোয়া ১১টার দিকে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের ঢাকাদক্ষিণ বাজারে মেসার্স আখতার অটো পার্টসের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের মুকিতলা গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাদক্ষিণ বাজারে মেসার্স আখতার অটো পার্টসের দোকান থেকে ৩৬ পিছ ইয়াবাসহ আসামিকে গ্রেপ্তার করা হয়।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.রফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামির বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হবে।

শেয়ার করুন