২৯ সেপ্টেম্বর ২০১৭


গোলাপগঞ্জে ডিবির পুলিশের অভিযান মাদকসহ আটক ২

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় গোয়েন্দা পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে মাদকসহ  দুই ব্যক্তিকে  আটক করেছে।

আটককৃতরা হচ্ছে-গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের সিংপুর গ্রামের মৃত জমির আলীর ছেলে জয়নাল মিয়া(৪০) ও একই ইউনিয়নের  ভাদেশ্বর গ্রামের মৃত জহরুল ইসলামের ছেলে শেখ জুবের আহমদ রুনেল।

সিলেট জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা পুলিশের মিডিয়া অফিসার মুহম্মদ শামসুল আলম সরকার জানান, জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক মোঃ মোক্তার আলীর নেতৃত্বে সঙ্গীয় উপ-পরিদর্শক মাসুম রানা, উপ-পরিদর্শক আলা উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের সিংপুর গ্রামের জয়নাল মিয়ার বাড়ির সামনের পাকা রাস্তা থেকে ৩০ পিছ মেথাএমফিটামিন সমৃদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ তাদের আটক করা হয়। আসামীদের চলমান আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

শেয়ার করুন