২২ আগস্ট ২০২০
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরের পাগলাইয় শিয়ালের কামড়ে শিশুসহ সাতজন আহত হয়েছেন। শিয়ালের কামড়ে আহতরা হলেন- শিশু প্রকাশ দাস (৫), বৃদ্ধ নিশি দাস (৭০), মোহাম্মদ নাঈম (১৬), জুবেদা বেগম (১৫).বরিউল আলম (১২), সুমি দাস (৬) ও সুপ্রতি রানী (৩০)। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়েছে।
শনিবার সকালে পৌর এলাকার পশ্চিম ভবানীপুরে এ ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে হঠাৎ করে একটি শিয়াল এলাকায় ঢুকে নিশি দাস (৭০) কে কামড়াতে থাকে। এসময় তাঁর চিৎকারে লোকজন এগিয়ে এসে শিয়ালকে ধাওয়া করেন।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর দীপক গোপ বিষয়টি নিশ্চিত করেছেন।