২০ আগস্ট ২০২০


নবীগঞ্জে বিভিন্ন অপরাধে মোবাইল কোর্টের জরিমানা প্রদান

শেয়ার করুন

মো: ফাহাদ আহমদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জে স্বাস্থ্যবিধি মেনে না চলাসহ বিভিন্ন বিষয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) পৌরসভা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
 
অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে মাস্ক পরিধান না করা, স্বাস্থ্যবিধি মেনে না চলা, অতিরিক্ত যাত্রী বহন করা বাস ও সিএনজি চালকদ্বয়ের মধ্যে জরিমানা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
 
নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করার বিষয়টি নিশ্চিত করেছেন।
 
তিনি বলেন, অভিযানে মোট ৬ টি মামলায় ২ হাজার ৩ শত টাকা জরিমানা আদায় করা হয়েছে। অধিকাংশ সিএনজি ও বাসের যাত্রী এবং পথচারীদের তাতক্ষনিক মাস্ক ক্রয় করে পরিধানে উদ্ভুদ্ধ করা হয়েছে এবং এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
 
মোবাইল কোর্ট পরিচালনায় নবীগঞ্জ থানা পুলিশের একটি দল সহযোগীতা করেছেন।

শেয়ার করুন