২৮ সেপ্টেম্বর ২০১৭
কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতের কাছে রোহিঙ্গাবোঝাই ৩ ট্রলারডুবির ঘটনা ঘটেছে। সন্ধ্যা সোয়া ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৪ মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানী সৈকতের পাতুয়ারটেক এলাকা থেকে এ লাশগুলো উদ্ধার করা হয় খবর যমুনা টিভির।
স্থানীয়রা জানিয়েছেন, নিহতদের মধ্যে অধিকাংশই শিশু।
এর আগে ১৪ সেপ্টেম্বর গত নাফ নদী, বঙ্গোপসাগর ও মহেশখালীর সোনাদিয়া চর, শাহপরীর দ্বীপের মাঝেরপাড়া পয়েন্টসহ এলাকার বিভিন্ন নদী ও সাগর থেকে অন্তত ১০৯ রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়।
আজকের সিলেট/২৮ সেপ্টেম্বর ২০১৭/ডি/টিআর/ঘ)