১৬ আগস্ট ২০২০
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরের যশেরআব্দা এলাকায় পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মর্জিনা আক্তার (৩৫) নামে এক অবসরপ্রাপ্ত আনসার সদস্য নিহত হয়েছেন। তিনি ওই এলাকার ভিংরাজ মিয়ার স্ত্রী ও অবসরপ্রাপ্ত আনসার সদস্য।
শনিবার রাতে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবারের লোকজন জানায়, একই এলাকার রুবেলের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে শনিবার রুবেলসহ ৩-৪ জন যুবক তার ঘরে এসে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে তিনি গুরতর আহত হন। স্থানীয় লোকজন তাকে আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সদর থানার এসআই অভিজিৎ ভৌমিক লাশের সুরতাল রিপোর্ট তৈরি করে সদর হাসপাতালের মর্গে পাঠান।
সদর মডেল থানার ওসি মাসুক আলী জানান, লাশটি মর্গে পাঠানো হয়েছে। কী কারণে হত্যা করা হয়েছে তা তদন্ত চলছে এবং হত্যাকারীদেরকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।