২৩ আগস্ট ২০২০


জিন্দাবাজারে সিগারেট থেকে বাসায় অগ্নিকাণ্ড

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরের দাড়িয়াপাড়ার একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে তিনটি কক্ষ। এতে অন্তত চার লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার রাতে দাঁড়িয়াপাড়ার মেঘনা বি/২১ নম্বর নুরন্নেছা ভবনে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

আগুন নেভাতে আসা দমকল বাহিনীর স্টেশন অফিসার যিশু তালুকদার বলেন, খবর পেয়ে দমকল বাহিনীর দু’টি টিম ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগ পর্যন্ত ৩টি কক্ষের কমপক্ষে কয়েক লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ড ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনার পর প্রায় ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা জানান, বাড়ির মালিক মো. গৌসুল আলম। এটি ভাড়া নিয়েছে নগরীর পাঁচভাই রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। সেখানে রেস্টুরেন্টের কর্মচারীরাও থাকেন। এছাড়া ডেকোরেশনেরও মালামাল ছিল।

শেয়ার করুন