৪ জুলাই ২০১৭
বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথের রামপাশা ইউপি সদস্য তাজ উল্লার মৃত্যুর ঘটনায় ফুঁসে উঠেচেন এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে এলাকাবাসীর ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি রামপাশা ইউনিয়নের মনোহরপুর গ্রাম থেকে বের হয়ে রামপাশা বাজার ও বৈরাগী বাজারে গিয়ে শেষ হয়। মিছিলে এলাকার শতশত মানুষ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা, ইউপি সদস্য তাজ উল্লার মৃত্যুর ঘটনায় রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর ও ইউপি সদস্য আবুল কাশেম কে দায়ি করেন। তারা চেয়ারম্যান আলমগীর ও আবুল কাশেমের ফাঁসির দাবি জানান। অন্যতায় কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন।
এসময় উপস্থিত ছিলেন এলাকার মুরব্বী ডাক্তার সারোয়ার হোসেন চেরাগ, তাজু মিয়া, গনি শাহ, পংকি মিয়া, সংগঠক আবদুল কাইয়ুম, সুনু মিয়া, ইসলাম উদ্দিন, সফা মিয়া, রুপন মিয়া, শুকুর আলী, সিরাজ মিয়া প্রমুখ।
(আজকের সিলেট/৪ জুন/ডি/বিএন/এসটি/ঘ.)