২৬ ফেব্রুয়ারি ২০২১


ওসি’র সাথে নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

শেয়ার করুন

মোঃ ফাহাদ আহমদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: নবীগঞ্জ থানার সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ডালিম আহমদ এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জাতীয় অনলাইন প্রেসক্লাবের অন্তর্ভুক্ত “নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাব” নেতৃবৃন্দরা।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টায় থানা কার্যালয়ে অফিসার ইনচার্জ এর কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সাংবাদিকরা নবাগত অফিসার ইনচার্জ (ওসি) কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে থানা এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখাসহ অপরাধ নির্মূলে সততার সঙ্গে কাজ করার আহবান জানিয়েছেন।

এতে নবাগত ওসি বলেন- পুলিশ জনগণের বন্ধু। আর জনগণের বন্ধু হিসেবে আমি কাজ করতে চাই। সেক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করছি। বিশেষ করে সাংবাদিকদের সহযোগিতা পুলিশের একান্ত কাম্য। সমাজ উন্নয়নে সাংবাদিকদের লেখনির ভুমিকা সর্বদা প্রশংসনীয়। সমাজের ন্যায় অন্যায় সুখ-দুঃখের চিত্র তারা লেখনির মাধ্যমে তুলে ধরেন। সচেতন করেন দেশ ও জাতিকে। সর্বোপরি জাতির কল্যাণে সাংবাদিকদের ভ‚মিকা অনেকাংশেই এগিয়ে রয়েছে।

তিনি আরও বলেন- মানুষের কল্যাণে থানা এলাকাধীন প্রত্যেক জাগায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সর্বোচ্চ চেষ্টা পরিচালনা করবো। এবং মাদক নির্মূলে সরকারের জিরো টলারেন্স নীতি অবলম্বনে কাজ করে যাবো। এতে সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করছি।

এসময় প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাব এর সহসভাপতি মোঃ তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ফাহাদ আহমদ, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, প্রচার সম্পাদক মোহাম্মদ আব্দুর রহিম, সিনিয়র কার্যনির্বাহী সদস্য মিজান মোহাম্মদ, আফজাল হোসেন প্রমুখ।

শেয়ার করুন