৭ আগস্ট ২০২০


নবীগঞ্জে মেয়রের করোনা মুক্তি কামনায় দোয়া মাহফিল

শেয়ার করুন

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পৌরসভার মেয়র ছাবির আহমেদ চৌধুরী ও তার স্ত্রী চরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিল্পী বেগমের করোনা মুক্তির জন্য সাবেক উপজেলা ছাত্রদল নেতা সাজু আহমেদ এর উদ্দ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

শুক্রবার বিকালে আউশকান্দি ইউপির পারকুল মোহাম্মদীয়া হাফিজিয়া মাদ্রাসায় ঐ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন- হবিগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রকি পারভেজ, নবীগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা মফজ্জুল হক ও আকিকুল ইসলাম শুভ, ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এহিয়া আহমেদ, আউশকান্দি ইউপি ছাত্রদল নেতা ফাহিম আহমেদ, আজহার আহমদ, রিপন মোহাম্মদ, নয়ন আহমেদ, মাওলানা মাজেদ মিয়া প্রমুখ।

পারকুল দরগা জামে মসজিদের খতিব মাওলানা আবুল কাশেমের মোনাজাতের মধ্যদিয়ে মিলাদ ও দোয়া মাহফিল সম্পন্ন করা হয়েছে।

এছাড়াও পারকুল দরগা জামে মসজিদ, বনগাঁও নতুন জামে মসজিদ, বনগাঁও পুরাতন জামে মসজিদ, পাহাড়পুর জামে মসজিদে মেয়র ও উনার স্ত্রীর করোনা মুক্তিতে দোয়ার আয়োজন করা হয়েছে।

শেয়ার করুন