১৬ নভেম্বর ২০২৩


ছাত্রীকে জড়িয়ে ধরে শ্লীলতাহানির অভিযোগ : শিক্ষক গ্রেফতার

প্রতীকী ছবি

শেয়ার করুন

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের লাখাই উপজেলায় নবম শ্রেণির এক ছাত্রীকে জোরপূর্বক জড়িয়ে ধরে শ্লীলতাহানির অভিযোগে সহকারী শিক্ষক সোহেলকে গ্রেফতার করেছে লাখাই থানা পুলিশ।

মঙ্গলবার (১৪নভেম্বর) উপজেলার বেগুনাই মাদনা এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
গতকাল বুধবার বিষয়টি জানানি হলে এলাকায় তোলপার সৃষ্টি হয়। পরে ছাত্রীর বড় ভাই শ্লীলতাহানির অভিযোগ এনে লাখাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুন : সিলেটে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যের মক্তব

পরে অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে আসলে জিজ্ঞেসাবাদের একপর্যায়ে তাকে গ্রেফতার দেখায় পুলিশ।

স্কুলটির প্রধান শিক্ষক প্রতাপ চন্দ্র বৈষ্ণব জানান, শিক্ষক-ছাত্রীর ঘটনাটি আমি শিক্ষা অফিসারকে জানিয়েছি।শিক্ষা অফিসারের নিকট আজ লিখিত ভাবে জানাব।ভুক্তভোগী ছাত্রী আমাকে জানিয়েছেন, অভিযুক্ত শিক্ষক তার শরীর স্পর্শ করেছে। আর শিক্ষক বিষয়টি অস্বীকার করছেন।

এ ব্যাপারে আটকের পূর্বে অভিযুক্ত সহকারী শিক্ষক সোহেলের সাথে কথা হলে তিনি বিষয়টি অস্বীকার করেন।

আরও পড়ুন : হরতাল-অবরোধ বিষয়ে ইসলাম কী বলে

লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা জানান, বিষয়টি স্কুলের প্রধান শিক্ষক আমাকে জানিয়েছেন। তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এএস // আতারা

শেয়ার করুন