১০ জানুয়ারি ২০২২
বালাগঞ্জ প্রতিনিধি : বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর ইউনিয়নের অন্তর্গত দারুল উলুম সোনাপুর রূপাপুর মাদরাসার ৫৫তম বার্ষিক ইসলামী সম্মেলন ও দোয়া মাহফিল মঙ্গলবার বাদ জোহর মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। বাদ ফজর পর্যন্ত দেশবরেণ্য উলামায়ে কেরাম নসিহত পেশ করবেন।
এর মধ্যে উল্লেখযোগ্য উলামায়ে কেরাম হলেন- এদারা বোর্ডের সভাপতি মাওলানা জিয়া উদ্দিন, দরগাহ মাদ্রাসার মুহতামিম শায়খে মুহিব্বুল হক গাছবাড়ি, মুফতি সিরাজুল ইসলাম মীরপুরী ও মাওলানা আব্দুন নুর বাহুবলী।
মাদরাসার মুহতামিম মাওলানা রেজাউল হক মাহফিলে ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতি কামনা করেছেন।