১৫ জানুয়ারি ২০২৩


ঘন কুয়াশায় ঢাকার তিন ফ্লাইট সিলেটে

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : পৌষ শেষে মাঘ মাস শুরু হয়েছে।এর আগেই পৌষে প্রতিদিনেই ঘন কুয়াশায় ঢাকা পড়ে যাচ্ছে রাজধানী ঢাকা। আর এই ঘন কুয়াশার কারণে ৩টি আন্তর্জাতিক সহ ৫ টি ফ্লাইট  ঢাকার হজরত শাহজালাল (রহ.) বিমানবন্দরে অবতরণ করতে না পেরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

রোববার সকালে এ ফ্লাইটগুলো আসে। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নমতে না পেরে বাধ্য হয়ে ফ্লাইট ৫ টি আসে সিলেটে। ফ্লাইট তিনটি আসে সিঙ্গাপুর, ওমান ও কাতার থেকে। ঘন কুয়াশার কারণে রোববার ভোর থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট কার্যক্রম বিপর্যস্ত হয়ে পড়ে। বেশ কিছুসংখ্যক ফ্লাইট ঢাকায় অবতরণ করতে ব্যর্থ হয়। ঢাকার আকাশে অনেকক্ষণ চক্কর দিয়ে জ্বালানি সংকটে পড়ার শঙ্কায় এসব ফ্লাইট বিভিন্ন বিমানবন্দরে ডাইভার্ট হয়।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের ওসমানী বিমানবন্দরের সহকারী ব্যবস্থাপক সৈয়দ বেলায়েত আলী জানান, তাদের সিঙ্গাপুর থেকে আসা ফ্লাইট ওসমানী বিমানবন্দরে সকাল ৮টা ২০ মিনিটে অবতরণ করে। কাতারের দোহা থেকে আসা ফ্লাইট অবতরণ করে সকাল ৮টা ৫০ মিনিটে। এ ছাড়া ওমানের মাসকাট থেকে আরেকটি ফ্লাইট সকাল ৯টা ১০ মিনিটে অবতরণ করে। ঘণ্টা দেড়েক পরে উড়োজাহাজগুলো আবার সিলেট ছেড়ে ঢাকায় যায়।

সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ এ তথ্য নিশ্চিত করে জানান, পাঁচটি ফ্লাইটের মধ্যে দুটি ছিল বাংলাদেশ বিমানের, আর বাকি তিনটি ইউএস বাংলার। মদিনা, কুয়েত, সিঙ্গাপুর, মাসকাট ও দোহা থেকে আসা এসব ফ্লাইট সকাল ৮টা থেকে সাড়ে ১০টার মধ্যে সিলেটে অবতরণ করে। কুয়াশা কেটে গেলে আবার ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

শেয়ার করুন