৪ আগস্ট ২০২০


শায়েস্তাগঞ্জে দুই বাসের সংঘর্ষে নিহত ২

শেয়ার করুন

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে দ্রুতগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে অপর বাসকে ধাক্কা দিলে দু’জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষনিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

মঙ্গলবার সকাল ১১টায় শায়েস্তাগঞ্জ গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে সিলেট যাচ্ছিল রাজা অ্যান্ড সন্স পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস। পথে গোলচত্বর এলাকায় এলে কুমিল্লা থেকে সিলেটগামী আদনান অ্যান্ড আরিদা পরিবহন নামে অপর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনের বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আদনান অ্যান্ড আরিদা পরিবহনের হেলপার ও এক পথচারীর মৃত্যু হয়। এসময় আহত হন অন্তত আরও ১০ জন পথচারী।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি তৌফিকুল ইসলাম তৌফিক জানান, নিহতদের নাম-পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস দু’টি ঘটনাস্থলেই রয়েছে।

শেয়ার করুন