১৯ নভেম্বর ২০২৩


আজমিরীগঞ্জে ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত

শেয়ার করুন

 

আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জে ব্যাটারিচালিত ইজিবাইক (টমটম)-এর ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। রবিবার দুপুরে উপজেলার আজমিরীগঞ্জ-বানিয়াচং ভায়া শিবপাশা সড়কের পাচাইক্কা ব্রিজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন শিবপাশা পুলিশ ফাঁড়ির পরিদর্শক আলমগীর কবির।

নিহত শিশুর নাম রিহাদুল মিয়া। সে উপজেলার শিবপাশা ইউনিয়নের বন্দের বাড়ী এলাকার জানু মিয়ার পুত্র।

জানা গেছে, দুপুরে স্বজনদের সাথে রিহাদুল মিয়া পাচাইক্কা যাত্রী ছাউনি এলাকায় ইজিবাইক থেকে নামে। রিহাদুলের বাবা ইজিবাইকের ভাড়া পরিশোধ করার সময় সড়কের পাশে দাঁড়িয়ে ছিল শিশু রিহাদুলও। এ সময় শিবপাশা বাজার থেকে আজমিরীগঞ্জ সদরের উদ্দেশ্যে ছেড়ে আসা অপর একটি ইজিবাইক শিশু রিহাদুলকে ধাক্কা দিলে ঘঠনাস্থলেই মৃত্যু হয় তার। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ইজিবাইকসহ চালককে আটক করেছে।

আর নিহত শিশুর মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এএস // আতারা

শেয়ার করুন