৩ আগস্ট ২০২০


বোয়ালজুর ইউপি চেয়ারম্যানের রোগমুক্তি কামনায়

শেয়ার করুন

বালাগঞ্জ প্রতিনিধিঃ সিলেটের বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বোয়ালজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চান্দাইরপাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আনহার মিয়ার সুস্থতা কামনায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির এবং শিক্ষকবৃন্দের উদ্যোগে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
 
সোমবার দুপুরে বিদ্যালয়ের সেমিনার কক্ষে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
 
চান্দাইরপাড়া সুন্নিয়া হাফিজিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক ও ছাত্রদের সমন্বয়ে খতমে কোরমনের পর দোয়া পরিচালনা করেন মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা সারোয়ার জাহান।
 
এসময় উপস্থিত ছিলেন চান্দাইরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী সুশীল দেবনাথ, সাবেক প্রধান শিক্ষক শ্রী বীরেন্দ্র কুমার, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আং খালিক ,মোঃ মাসুক মিয়া, ডাঃ এইচ এম ফজলু, নেওর মিয়া, চান্দাইরপাড়া সুন্নিয়া হাফিজিয়া ফাজিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল আহাদ এবং বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক বৃন্দ।
 
উল্লেখ্য, গত ২২জুলাই অফিসে কর্মরত অবস্থায় নিম্নরক্তচাপে আক্রান্ত হন আনহার মিয়া। পরে স্থানীয় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা চালিয়ে উপযুক্ত ফলাফল না পাওয়ায় ২৫ জুলাই সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি হন।

শেয়ার করুন