৩০ মে ২০২৩
গোলাপগঞ্জ প্রতিনিধি : সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপির নেতৃত্বে বিএনপি জামাতের দেশ বিরোধী কার্যকলাপের প্রতিবাদে গোলাপগঞ্জে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ মে) বিকেলে অনুষ্ঠিত গণমিছিলে গোলাপগঞ্জ পৌরসভা ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল যোগ দিয়ে একসময় বিশাল বিক্ষোভে পরিণত হয়।
গণমিছিল পরবর্তী উপজেলা সদরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বিএনপি জামাতের দেশ বিরোধী কার্যকলাপের প্রতিবাদ জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই বিএনপি-জামাত দেশে বিদেশে দেশ বিরোধী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। বিশ্ব নেতারা যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন দর্শনকে মডেল মনে করছে, এটা তাদের সহ্য হচ্ছে না। তারা চায় দেশ পাকিস্তানী ভাবধারায় ফিরে যাক। কিন্তু দেশপ্রেমিক জনতা তা কখনোই হতে দেবে না।
গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিরুল ইসলাম রাবেলের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর ফখরের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক রফিক আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মুনসুর আহমদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রুমেল সিরাজ, লন্ডন মহানগর যুবলীগের সভাপতি তারেক আহমদ প্রমুখ।