২ আগস্ট ২০২০


নবীগঞ্জে ঈদের রাতে নারীকে গলাকেটে হত্যা

শেয়ার করুন

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে নিজ ঘর থেকে ছালেমা বেগম (৪৫) নামে এক নারীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ছলেমা বেগম করগাঁও গ্রামের মিলন মিয়ার স্ত্রী। এ ঘটনায় আতঙ্কে রয়েছেন এলাকাবাসী।

রোববার ভোর রাতে করগাঁও ইউনিয়নের করগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরবেলা ছালেমা বেগম মেয়ে মেয়ে শান্তা বেগমের চিৎকার শোনে ছুটে আসেন এলাকাবাসী। এসে দেখতেন পান গলাকাটা অবস্থায় পরে রয়েছেন ছালেমা বেগম। পরে পুলিশকে খবর দিলে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।

ছালেমা বেগমের স্বামী বলেন, আমার ২ টা বাড়ি থাকায় আমি অন্য বাড়িতে ঘুমাতে গিয়েছিলাম। সকাল বেলা এসে দেখি আমার স্ত্রী ছালেমা বেগমের গলাকাটা লাশ। হত্যাকারীরা ছালেমা বেগমের কাছ থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা নিয়ে যায় বলে জানান তিনি।

নবীগঞ্জ থানার ওসি মো. আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, খুবই নির্মমভাবে ছালেমা বেগমকে হত্যা করেছে। ছালেমা বেগমের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নবীগঞ্জ বাহুবল সার্কেল এএসপি পারভেজ আলম চৌধুরী।

শেয়ার করুন