২৪ জুলাই ২০২০


দক্ষিণ সুনামগঞ্জে ত্রাণ বিতরণ করলেন থানা পুলিশ

শেয়ার করুন

ইয়াকুব শাহরিয়ারঃ পবিত্র ঈদ উল আযহাকে সামনে রেখে দক্ষিণ সুনামগঞ্জ থানা এলাকার বন্যার্ত ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নতুন কাপড় বিতরণ করেন থানা পুলিশ।

সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় শুক্রবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় কাপড় ও খাদ্য সামগ্রী অসহায়দের হাতে তুলে দেন দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজি মোক্তাদির হোসেন। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, চাল, ডাল, জিঙ্ক ট্যাবলেট, খাবার স্যালাইন, ভোজ্য তেল ও লবন।

এসময় দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজি মোক্তাদির হোসেন ছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শ (তদন্ত) ইকবাল বাহার, সেকেন্ড অফিসার মো. আলা উদ্দিন, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল হকসহ থানার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

শেয়ার করুন