২১ জানুয়ারি ২০২২
ডেস্ক রিপোর্ট : ওসমানীনগর ও কোম্পানীগঞ্জ উপজেলায় দলীয় প্রার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিদ্রোহী প্রার্থী হিসাবে নির্বাচনে অংগ্রহন করায় ১০ আওয়ামী লীগ নেতাকে বহিস্কার করেছে সিলেট জেলা আওয়ামী লীগ। সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নাসির উদ্দিন স্বাক্ষরিত এক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়- দলীয় সিদ্ধান্তের বাহিরে গিয়ে উপরোক্ত ইউনিয়ন গুলোতে নৌকার মার্কার বিরুদ্ধে প্রার্থী হওয়ায় তাদেরকে দল থেকে বহিস্কার করা হলো।
বহিস্কৃত প্রার্থীরা হলেন- ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিদ্রোহী প্রার্থী অরুদয় পাল ঝলক, পশ্চিম পৈলনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ মতিন (গেদাই মিয়া),পশ্চিম পৈলনপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী চৌধুরী সুমন, বুরুঙ্গা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি সমজুল হক আলকাছ, বুরুঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব সুরমান হোসাইন, ইউসুফ আলী-আওয়ামী লীগ নেতা তাজপুর ইউনিয়ন, ময়নুল আজাদ ফারুক, সাধারণ সম্পাদক, উছমানপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সদস্য, ওসমানীনগর উপজেলা।
কোম্পানীঞ্জ উপজেলায় বহিস্কৃতরা হলেন,উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আব্দুল ওয়াদুদ, সাংস্কৃতিক সম্পাদক ফরহাদ হোসের,ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি মজনু মিয়া।