২২ জুলাই ২০২০


দিরাইয়ে মৎস্য সপ্তাহ উপলক্ষে পোনা অবমুক্ত ও সভা অনুষ্ঠিত

শেয়ার করুন

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ “মাছ উৎপাদন বৃদ্ধি করি – সুখী সমৃদ্ধ দেশ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে দিরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ উদযাপন উপলক্ষে ২য় দিনে মাছের পোনা অবমুক্ত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 
বুধবার দুপুরে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সফি উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-২ আসনের সাংসদ ড. জয়া সেনগুপ্তা এমপি।
 
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরিফুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট সোহেল আহমদ, সাধারণ সম্পাদক প্রদীপ রায়, সাংগঠনিক সম্পাদক এডভোকেট অবিরাম তালুকদার। এসময় মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে প্রামাণ্য‌চিত্র প্রদর্শণ করা হয়। পরে উপজেলা প‌রিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়।

শেয়ার করুন