১৫ জুলাই ২০২০


শামসুদ্দিন হাসপাতালের আরএমও ডা. সুশান্ত করোনায় আক্রান্ত

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেটে করোনা রোগীদের চিকিৎসায় নিবেদিত একমাত্র হাসপাতাল শহীদ ডা শামসুদ্দিন হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. সুশান্ত মহাপাত্র করোনায় আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। এরআগে সোমবার তিনি করোনার নমুনা জমা দিয়েছিলেন।

সুশান্ত মহাপাত্র নিজেই এ তথ্য নিশ্চিত করে বলেন, বর্তমানে আমি বাসায় আইসোলেশনে আছি। কাশি ছাড়া আমার আর কোনো উপসর্গ নেই।

শেয়ার করুন