১৪ জুলাই ২০২০


সিলেটে চার চিকিৎসকসহ নতুন আক্রান্ত ১০৫

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগে চার চিকিৎসকসহ করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ১০৫ জন। আক্রান্তদের মধ্যে সিলেট জেলায় ৫২ জন, সুনামগঞ্জে ১৯ জন, হবিগঞ্জে ১২ জন ও মৌলভীবাজারে ২২ জন। সব মিলিয়ে সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৯৯৫ জনে।

সোমবার সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৭১ জন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩৪ জনের করোনা শনাক্ত হয়।

সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ পরিচালক হিমাংশু লাল রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, এদিন মেডিক্যাল কলেজ ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষায় ৭১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। এরমধ্যে সিলেট জেলার ৩৭ জন, হবিগঞ্জের ১২ জন এবং মৌলভীবাজার জেলার ২২ জন রয়েছেন।

একই দিনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১৮৫ জনের নমুনা পরীক্ষায় ৩৪ জনের করোনা শনাক্ত হয়। এরমধ্যে ১৫ জন সিলেট জেলার ও সুনামগঞ্জ জেলার ১৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের তথ্যমতে, সিলেট বিভাগে মোট আক্রান্ত ৫ হাজার ৯৯৫ জন। মারা গেছেন ১০৩ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৩১৯ জন।

শেয়ার করুন