দিরাই প্রতিনিধিঃ দ্বিতীয় দফায় ভয়াবহ বন্যা শুরু হয়েছে ভাটির জনপদ দিরাইয়ে। পানিবন্দি মানুষরা আশ্রয় নিয়েছেন দিরাইয়ের বন্যা আশ্রয় কেন্দ্র দিরাই উচ্চ বিদ্যালয়, দিরাই সরকারি কলেজ ও হাজী মাহমুদিয়া মাদ্রাসায়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মেজিস্ট্রেট মোঃ সফি উল্লাহ, দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিয়া সুতালনা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা মতিউর রহমান, দিরাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিক সব্যসাচী দাস চয়ন, পৌরসভার প্যানেল মেয়র বিশ্বজিৎ রায় বিশ্ব, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা তাপস কুমার রায়, কাউন্সিলর এবিএম মাসুম প্রদীপ, দিরাই অনলাইন প্রেসক্লাবের সভাপতি সর্দার মুজাহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সালমান মিয়া, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রুম্মান আহমদ প্রমুখ।