১৩ জুলাই ২০২০


বালাগঞ্জে সরকারি গাছ কাটার অভিযোগ

শেয়ার করুন

বালাগঞ্জ সংবাদদাতা : বালাগঞ্জ সরকারি গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের মুসলিমাবাদ গ্রামে মির্জা রশিদ আহমদ পাপলু নামে এক ব্যক্তির বিরুদ্ধে গাছ কর্তনের অভিযোগ উঠার কারনে গাছগুলি জব্দ করেছে উপজেলা প্রশাসন।

বালাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ মন্ডল বিষয়টি নিশ্চত করে জানান, এলাকাবাসীর মৌখিক অভিযোগের ভিত্তিতে সরকারি গাছ গুলি জব্দ করা হয়েছে। বিষয়টির তদন্তে করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ব গৌরীপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য ডা. মির্জা আবু নাসের এম রাহেল জানান, উপজেলার বালাগঞ্জ-চাঁনপুর (এলজিডি’র) সড়কের মুসলিমাবাদ গ্রামের পরিষদের কোন প্রকার অনুমতি ছাড়াই গাছ কাটা হয়। গাছগুলো বাড়িতে নেওয়ার পর বিষয়টি এলাকাবাসী প্রশাসনকে জানালে সরকারি লোক এসে পাপলু মিয়ার বাড়ি থেকে কাটা গাছ গুলি জব্দ করে।

এ বিষয়ে গাছ কর্তনকারী মির্জা রশিদ আহমদ পাপলুর সাথে যোগাযোগ করেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি।

শেয়ার করুন