১৩ আগস্ট ২০২৩


মধ্যনগরে চোরাচালানসহ আটক ৩

শেয়ার করুন

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগরে চোরাচালানসহ তিন জনকে আটক করেছে থানা পুলিশ। রোববার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের মির্জাপুর গ্রামের মিরাজ আলীর পুত্র মোঃ নুর আলী (৩৫), মৃত আব্দুল মালেকের পুত্র মহসীন আলী (৩৫) ও চান্দালীপাড়ার মৃত আব্দুল বারেকের পুত্র মোঃ আলী হোসেন (৪৩)।

যার মধ্যনগর থানার মামলা নং-০১, তারিখ-১৭/০৭/২এর ধারা-২৫বি(১)(বি)(২)/২৫ডি স্পেশাল পাওয়ার এক্ট১৯৭৪ এর আসামী দের আদালতে সোপর্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল হক।

শেয়ার করুন