১২ জুলাই ২০২০


কমলগঞ্জে হত্যা মামলায় দুই ভাই গ্রেফতার

শেয়ার করুন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় মাজেদা বেগম (২২) নামে অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে হত্যার ঘটনায় দুই ভাইকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। গ্রেফতার দু’জন হলেন- কুলাউড়া উপজেলার দক্ষিণ পাবই গ্রামের হাছলু মিয়ার ছেলে মোস্তাক আহমেদ (২০) ও আব্দুল মুকিদ (২৬)। তারা কমলগঞ্জ থানাধীন শমসেরনগর এলাকার অন্তঃসত্ত্বা গৃহবধূ মাজেদা গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি।

রোববার র‌্যাব-৯ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়- সকালে কমলগঞ্জ উপজেলার কাশিউরা চা বাগান থেকে ওই দু’জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার দু’জনকে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন