১৬ জুলাই ২০২৩
ডেস্ক রিপোর্ট : হাসিনা সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার ১ দফা দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১৮ জুলাই মঙ্গলবার বেলা ২টায় সিলেট জেলা ও মহানগর বিএনপির পদযাত্রা নগরীর রেজিস্ট্রি মাঠ থেকে শুরু হবে।
কর্মসূচি সফল করতে সিলেট জেলার অন্তর্ভুক্ত ১৩টি উপজেলা ও ৫টি পৌর বিএনপি এবং সকল ইউনিটের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এড. আশিক উদ্দিন আশুক ও সাধারণ সম্পাদক এড. এমরান আহমদ চৌধুরী।