২৫ জুলাই ২০২৩
শেখ ইমন আহমেদ, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ কম্পাউন্ড থেকে একটি র্যালি বের করে ঢাকা সিলেট মহাসড়কসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।
পরে মাধবপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আঃ ছাত্তার বেগ এর সভাপতিত্বে ও মাধবপুর পৌর কর কর্মকর্তা রাকিবুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান।
এতে সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা আল মামুন হাসান,মৎস্য কর্মকর্তা আবু আসাদ ফরিদুল হক, বীর মুক্তিযোদ্ধা সুকোমল রায়, মাধবপুর উপজেলা প্রেস ক্লাবের যুগ্ন আহব্বায়ক শংকর পাল চৌধুরী, সাংবাদিক সুজন রায়, সাংবাদিক উজ্জ্বল খান, মৎস্য চাষী দুলাল মিয়া, মৎস্য আড়ৎ সমিতির সভাপতি সুকোমল দাশ প্রমুখ।