সুনামগঞ্জ সদর প্রতিনিধি: করোনার কারণে সকল স্কুল বন্ধ থাকায় সরকারী প্রণোদনার দাবিতে বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ-এর পক্ষ থেকে আজ সম্পূর্ণ সামাজিক দূরত্ব বজায় রেখে সুশৃংখলভাবে দেশব্যাপী একযুগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এরই ধারাবাহিকতায় সুনামগঞ্জ জেলা শহরেও কিন্ডারগার্টেন সমমনা স্কুলগুলোর শিক্ষক কর্মচারীগণ সরকারের পক্ষ থেকে প্রণোদনা পাওয়ার জন্য মানববন্ধন করেন।
আজ শনিবার দুপুরে জেলা শহরের আলফাত উদ্দিন স্কয়ারে এ মানববন্ধন অনুষ্টিত হয়।
বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট আবু হানিফ নোমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মানিক মোহন চন্দর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন,ফিউচার কিন্ডারগার্টেনের সহকারি শিক্ষক তহুরা বেগম, হলি চাউল্ড কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলের সহকারি শিক্ষক বেলাল আহমেদ,সুনামগঞ্জ আইডিয়াল একাডেমির সহকারি শিক্ষক রায়হানা বেগম প্রমুখ।