দিরাই প্রতিনিধিঃ সুনামগঞ্জের দিরাই উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন দিরাই সবুজ সকালের সভাপতি জাকারিয়া আহমদ।
সোমবার দিরাই পৌরসভার ১, ২, ৩ নম্বর ওয়ার্ড, নাসিরপুর ও টুক দিরাই এলাকার প্রায় ১৫০ জনের বাড়ি বাড়ি গিয়ে এ ত্রাণ সামগ্রী পৌঁছে দেন। সামগ্রীর মধ্যে ছিলো তেল, পেঁয়াজ, ডাল ও চাল।
জাকারিয়া আহমদ বলেন, বিপদে মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। আমি চেষ্টা করেছি সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়াতে।
এসময় তিনি সকল অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের আহ্বান জানান।