৬ জুলাই ২০২০


দ.সুরমায় নাতিকে ধর্ষণের দায়ে নানা গ্রেফতার

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : দক্ষিণ সুরমায় ১০ বছর বয়সী নাতিকে ধর্ষণের ঘটনায় কথিত নানাকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃত আবু বক্কর (৫০) বিশ্বনাথের লামাকাজি ইউনিয়নের সৎপুরের বাসিন্দা।

সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে রোববার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, গত ২৮ জুন দুঃসম্পর্কের নানা আবু বক্কর ওই শিশুটিকে ধর্ষণ করে রক্তাক্ত অবস্থায় ফেলে যান। শিশুটিকে উদ্ধার করে তার বাবা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করেন। এ ঘটনায় গত ২৯ জুন শিশুটির বাবা দক্ষিণ সুরমা থানায় মামলা করেন। আবু বক্কর পলাতক ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাল রাতে তাকে গ্রেফতার করা হয়েছে।

শেয়ার করুন