২৩ নভেম্বর ২০২৩
চুনারুঘাটে (হবিগঞ্জ) প্রতিনিধি: চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাটিয়াজুরী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক, বর্ষিয়ান আওয়ামীলীগ নেতা মোঃ আব্দুর রশিদ মাষ্টার (৬০) ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার ভোররাত ৩টার দিকে শ্বাস কষ্ট জনিত রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়ীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বৃহস্পতিবার বিকাল ৩ টায় ৮নং সাটিয়াজুরী ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণে তাঁর জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।
তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতি মন্ত্রী এডভোকেট মোঃ মাহবুব আলী এমপি, চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবু তাহের,সাটিয়াজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দাদুর রহমান, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সরকার মোঃ শহীদ, সাংবাদিক কাজী মাহমুদুল হক সুজন।