২৪ জুন ২০২০
এ.কে.এম. জিয়াউল হক
নিঃসঙ্গ আজ একলা ঘরে
বন্দি আমার জীবন।
অপেক্ষারই প্রহর গুনি
কখন আসবে মরন।
একলা ঘরে নিঃস্ব আমি
কখন কি যে হয়।
করোনারা অনেক খারাপ
লাগছে মনে ভয়।
চারিদিকে ঘিরে রাখে
গলা চেপে ধরে।
নিঃশ্বাস নিতে কষ্ট লাগে
কেমন জানি করে।
ভয় লাগে যে অনেক বেশি
একলা শুয়ে আছি।
শ্বাস নিতে যে পারছিনা আর
কষ্ট করে বাঁচি।
বুকের উপর পাথর চাপা
কষ্ট আরো বাড়ে।
এমন ব্যাথা সয়না প্রাণে
ধরবে কখন কারে।
মায়ার মানুষ আপনজনা
সবাই গেল চলে।
কলিজাতে দাগ লেগেছে
কেউ পাশে নেই বলে l
তাইতো ভাবি একলা বসে
ঘৃণিত এক জীবন।
করোনাতে কারও যেন
হয়না এমন মরন।
ফিরতে যদি পারি আমি
আমার মায়ের কোলে
এক নিমিষেই শত কষ্ট
যাব সেদিন ভুলে।
দেখা হবে খেলার মাঠে
এইতো মনে আশা।
হবে কি আর এই জগতে
নতুন করে বাঁচা।