২২ জুন ২০২০


সুনামগঞ্জে স্বাস্থ্যবিভাগে করোনার হানা, আক্রান্ত ৭৩

শেয়ার করুন

সুনামগঞ্জ প্রতিনিথি : সুনামগঞ্জ জেলার স্বাস্থ্য বিভাগের অনেকেই করোনা আক্রান্ত হয়েছেন। ডাক্তার, নার্স সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী গণ মিলিয়ে সারা জেলায় মোট আক্রান্ত হয়ে ছেন ৭৩জন, ইতিমধ্যে ৩৪জন সুস্থ হয়ে পুনরায় কাজে যোগ দিয়েছেন। আক্রান্তরা তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে গিয়েই সংক্রমণের শিকার হয়েছেন।

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, সুনামগঞ্জ জেলার বিভিন্ন হাসপাতাল ও অন্যান্য প্রতিষ্ঠানে ডাক্তার, নার্স, সাস্যসহ সহকারী সহ মোট ৭৩জন সেবা প্রদান করতে গিয়ে সংক্রমণের শিকার হয়েছেন এর মধ্যে ৩৪জন সুস্থ হয়েছেন।

আক্রান্তের তালিকায় জেলার বিভিন্ন হাসপাতালে কর্মরত ১১জন ডাক্তার রয়েছেন ,সুস্থ হয়েছেন ৬জন। সুস্থরা হলেন সুনামগঞ্জ সদরের ডাক্তার ওসমান আলী, ডাক্তার আল আমিন শাওন।

ছাতকের ডাক্তার কে এম শাহীন রেজা, ডাক্তার মোঃ সাইদুর রহমান। জগন্নাথপুরের ডাক্তার মাকসুদা আখতার রিমি,বিশ্বম্ভর পুরের ডাক্তার সোমাইয়া আরফিন শান্তা।

সিনিয়র ষ্টাফ নার্স আক্রান্ত হয়েছেন ১১জন, সুস্থ হয়েছেন ৮ জন। এরা হলেন দিরাইয়ের অর্চনা রেমা,শামীমা আখতার, শাললার প্রেমা রেমা ,বিশ্বম্ভর পুরের হাবিবা আখতার, ধর্ম পাশার হেলেনা আখতার, প্রভাতী দিবরা। সহকারী আক্রান্ত হন ২১ জন সুস্থ হয়েছেন ২জন।

এছাড়া বিভিন্ন পর্যায়ের কর্মরত আরো ৩০জন আক্রান্ত হন ,সুস্থ হয়েছেন ১৮ জন। সিভিল সার্জন ডা শামস উদ্দিন জানান কোভিড ১৯ শুরু হওয়ার পর থেকে ডাক্তার, নার্সসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা কাজ করছেন জীবনের ঝুঁকি নিয়ে।

এ সময় অনেকে আক্রান্ত হয়েছেন অনেকেই সুস্থ হয়েছেন বাকীরাও সুস্থ হয়ে আবার নিজ নিজ দায়িত্ব পালন করবেন আশা করি।

গত ২০ জুন পর্যন্ত সুনামগঞ্জ জেলায় মোট আক্রান্ত হয়ে ছেন ৭৮৫জন, সুস্থ হয়েছেন ১৭৫ জন, আইসোলেসনে আছেন ৬০৬জন, ৭০০১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে এর মধ্যে নেগেটিভ এসেছে ৬০৬১ টি পেন্ডিং আছে ১৫৫টি।মারা গেছেন ৪জন। এদের মধ্যে ৩জন ছাতক উপজেলার বাসিন্দা ও একজন জামালগনজ উপজেলার বাসিন্দা।

উপজেলা ওয়ারী আক্রান্ত হচ্ছে সুনামগঞ্জ সদরে ১৯৭, দক্ষিণ সুনামগঞ্জে ৬২, দিরাইয়ে ২১,শাল্লা ৩২, বিশ্বম্ভরপুরে ২৭, তাহিরপুরে ২৭, জামালগনঞজে ৬১, ধর্ম পাশায় ১৮,ছাতকে ২০৯ , দোয়ারা বাজারে ৬৯,ও জগন্নাথ পুরে ৬২জন।

শেয়ার করুন