১৫ নভেম্বর ২০২৩


নগরীতে স্বেচ্ছাসেবক দলের মিছিল,সড়ক অবরোধ

নগরীতে স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সড়ক অবরোধ। ছবি : সংগৃহীত

শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক : সরকার পতনের দাবিতে বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকা পঞ্চম দফার ৪৮ ঘণ্টা অবরোধ সমর্থনে সিলেটে মিছিল ও সড়ক অবরোধ করেছে স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগর শাখা।

বুধবার (১৫ নভেম্বর) সকালে নগরীর ঢাকা-সিলেট-সুনামগঞ্জ বাইপাস সড়কসহ বিমানবন্দর এলাকায় এসব মিছিল ও সড়ক অবরোধ করে তারা।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগর শাখার আহবায়ক ভিপি মাহবুবুল হক চৌধুরী ও সদস‍্য সচিব আফসর খানের নেতৃত্বে মিছিলে অংশ নেন মহানগর বিএনপির নেতা সৈয়দ মঈন উদ্দিন সোহেল, সাদিকুর রহমান, মাসুম রাজ্জাক, আবু আহমদ আনসারী, আব্দুল হাসিম জাকারিয়া, রুনু আহমদ, সৈয়দ আমীর আলী, আজিজ খান সজীব প্রমুখ।

এএস // আতারা

শেয়ার করুন