২০ জুন ২০২০
নিজস্ব প্রতিবেদক : মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খাঁনের শারিরিক অবস্থার বেশ উন্নতি হয়েছে।
মোকাব্বির খানের ব্যক্তিগত সহকারী কয়েস মিয়া আজকের সিলেটকে জানান, শনিবার সকালে সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ এর আইসিইউ থেকে তাকে ভিআইপি কেবিনে স্থানান্তর করা হয়েছে। তাঁর শারিরিক অবস্থা স্বাভাবিক হতে চলছে। তিনি সবার কাছে দোয়া প্রার্থী।
সম্প্রতি, তিনি ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হলে করোনা পজেটিভ রিপোর্ট আসে।