১৯ জুলাই ২০২৩
সৈয়দ হেলাল আহমদ বাদশা গোয়াইনঘাট : সিলেট সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন পেল গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমাজকল্যাণ মন্ত্রণালয়ে অধীনে সিলেট সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধন সনদপত্র পেল সিলেটের গোয়াইনঘাট উপজেলার সামাজিক ও মানবিক সংগঠন গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ। যার নিবন্ধন নম্বর সিলেট-১৩৬৬/২০২৩।
বুধবার ১৯ জুলাই সকাল সাড়ে এগারোটায় গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান ও উপজেলা সমাজসেবা অফিসে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় উপস্থিত ছিলেন,গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের সিনিয়র সহ-সভাপতি নিয়াজ মোর্শেদ,সাবেক সভাপতি জয়নুদ্দিন বাচ্চু,উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল আহাদ বাবুল,সৌদি আরব শাখার সভাপতি ইমাম উদ্দিন, কেন্দ্রীয় সভাপতি আব্দুল ওয়াদুদ, গোয়াইনঘাট ছাত্র পরিষদের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন বাবুল ও সদস্য মাওলানা সিকান্দর আলী, আব্দুল্লাহ,ফাহিম মাহমুদ প্রমুখ।
সংগঠনটির কেন্দ্রীয় সহ-সভাপতি নিয়াজ মোর্শেদ বলেন,প্রতিষ্ঠা লগ্ন থেকে গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ কর্মএলাকার আর্থ-সামাজিক অবস্থার কাঙ্খিত পরিবর্তন সাধনের জন্য স্থায়ীত্বশীল উন্নয়নের মাধ্যমে সমৃদ্ধশালী সমাজ গঠনে নায্য অধিকার বাস্তবায়নের মাধ্যমে কাজ করছে। সংগঠনদের বিভিন্ন দেশে রয়েছে ৩২ টি শাখা।প্রতিটি শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ আর্ত মানবতার কল্যাণে কাজ করছেন।আমরা আত্মপ্রকাশের পর থেকেই বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করেছি। এই সংগঠনটি এখন গোয়াইনঘাটের আইকন। সকল বাঁধা-বিপত্তি, ভেদ করে নিজ গতিতে এগিয়ে চলেছে সংগঠন। বর্তমানে সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সংগঠনের নিবন্ধন সম্পন্ন হওয়ায় কাজে আরও গতি আসবে বলে মনে করি আমরা। আমরা মানবতার সেবায় আগামীতে আরো ব্যাপক কর্মসূচি গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।